মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে কালিহাতীর প্রবাসী খুন
শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৮ পিএম

সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশি যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম ফজর আলী (৪০)। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে মক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফজর আলী সৌদি আরবে তার রুমমেট নুরুল হকের হাতে ছুরি দিয়ে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে ওই রুমে থাকা অন্য প্রবাসীরা বিষয়টি জানতে পেরে নুরুল হককে রশি দিয়ে বেঁধে রাখেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাছতে জানান, ঘটনা ঘটার পর রাত ৩টার দিকে অন্য প্রবাসীরা ফজর আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ফজর আলী এবং নুরুল হকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়, যা দ্রুত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

ফজর আলী ১৬ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। তিনি কালিহাতী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে নুরুল হকের হাতে খুন হন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সৌদি authorities তদন্ত শুরু করেছে এবং প্রবাসী হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close