শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজীপুরের গাছায় বেপরোয়া বিএনপি নেতা কামরুল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৩ পিএম

গাজীপুরের গাছায় বেপরোয়া হয়ে উঠেছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনাও মানছেন না তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনিয়মের সাথে জড়িত হওয়ায় কামরুজ্জামান কামরুলের বিরুদ্ধে খোদ তার দলের লোকজনই অভিযোগ তুলেছেন। তারা বলেছেন, কামরুজ্জামান কামরুলের সংগঠণ বিরোধী কর্মকান্ডের জন্য দলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। এবিষয়ে দলের হাইকমান্ডে হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গত ৫ আগষ্টের পর বেপরোয়া হয়ে ওঠে গাজীপুর মেট্রো গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোন নির্দেশনা দেন চাঁদাবাজতে প্রতিহত করতে। কিন্তু, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর পর মেয়র কাউন্সিলর অপসারণ হয়। তখনই কামরুজ্জামান কামরুল ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে  মাঠে আসেন। তার একক আধিপত্য বিস্তার করতেই টেন্ডারবাজি ও দখলবাজিসহ নিজের নামে ডিশ ময়লা, গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, বিগত ১৭ বছর আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকায় কৌশলী কামরুজ্জামান কামরুল আওয়ামী লীগের সাথে বিভিন্ন আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রকাশ্যে সহযোগীতা নেন। এই আওয়ামী লীগের দোসরদের প্রত্যক্ষ মদদেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের কোণঠাসা করে রাখেন তিনি। খোজ নিয়ে জানা গেছে, কামরুজ্জামান কামরুল টঙ্গীর পাগার এলাকায় থাকতেন। গত ২০০১ সালের দিকে জড়িয়ে পড়েন ফেনসিডিল গাঁজা হিরোইনের মত মাদকদ্রব্য ব্যবসার সাথে। 

এমনকী বগারটেক ৩৮ নং ওয়ার্ড ব্রিজের আগে একটি হত্যা মামলার আসামী হিসেবে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। জেলমুক্তির পর কামরুজ্জামান কামরুল জামাতের সাথে সখ্যতা গড়ে তোলে। নিজেও নামাজ পড়তে শুরু করেন। জামাতের লোকজনের সাথে নিয়মিত মসজিদেও যাতায়াত করতেন। এলাকায় ভালো মানুষ সাজার কৌশল হিসেবে তিনি এ পথ বেচে নেন। কিন্তু হঠাৎ করে পাল্টে যায় তার গতি।

জুলাই আগেস্টের ছাত্র জনতার আন্দোলনের শেষের দিকে সত্রিয় হন তিনি। এরপরই বনে যান বিশাল নেতা। ক্ষমতা আর প্রতিপত্তির আওয়াজ দেয় এলাকায়। একে একে নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। এতে দলের লোকজনসহ সাধারন মানুষও তার উপর ক্ষুব্ধ হন বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close