সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● রেল খাতকে লাভজনক করতে স্থায়ী কমিটির সুপারিশ      ● আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২      ● চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ      ● ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন      ● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      ● জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে?      ● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      ● ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল      ● প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ      
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৪ পিএম

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন অন্তত তিন গণমাধ্যমকর্মী। আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুর পৌনে ১২টার দিকে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এ ঘটনা ঘটে। এক সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় আজ রায় ঘোষণা হওয়ার পর, আইনজীবীদের বক্তব্য নিতে অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা-কর্মীরা, যাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ কয়েকজন নেতাও ছিলেন। একপর্যায়ে, সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং বিএনপি নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের মারধর করতে থাকেন। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন, তাদের মধ্যে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতার ছিলেন।

হামলার পর এলআরএফ (ল রিপোর্টার্স ফোরাম) তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলআরএফ এর ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

এই ঘটনায় হামলার শিকার জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়।

এলআরএফসহ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীরা এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে সুষ্ঠু তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close