মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট শুরু
স্বদেশ অনলাইন
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১১ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন গালা স্প্রিং ২০২৫’ শুরু হয়েছে। শনিবাব এ অ্যাডমিশন গালা শুরু হয়, যা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ অ্যাডমিশন গালা উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টোরিয়াল টিম, শিক্ষক-শিক্ষিকা, অ্রাডমিশন অফিস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন গালা-তে থাকছে লিমিটেড টাইম এবং ‘FIRST COME-FIRST GET’-এর ভিত্তিতে বিশাল অফার এবং এক্সক্লুসিভ ফ্রি গিফট।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ৭টি বিভাগের অধীনে ১৫টি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় ও টিউশন ফিতে স্পেশাল ছাড় চলছে। এ ছাড়াও রয়েছে আকর্ষণীয় উপহার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি। ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে যাত্রা শুরু হওয়া ইউনিভার্সিটি সুনামের সঙ্গে এগিয়ে চলেছে এবং ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষাব্যবস্থা, উন্নত গবেষণা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে আধুনিক স্মার্ট সিটিজেন এবং দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে যারা আবুল খায়ের গ্রুপসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যোগ্য ইমপ্লয়ি হিসেবে সুনাম কুড়াচ্ছে। অ্যাডমিশন ফেস্ট-এর প্রথম দিনে ইউনিভার্সিটির ফিচারগুলো তুলে ধরে ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির জন্য আহ্বান জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close