বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক দলের নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ      ● লিটারে ১১.৯২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম      ● প্রবীণদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি: বাণিজ্যমন্ত্রী       ● সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক      ● গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে      ● কেন্দুয়ায় পিআইবির প্রশিক্ষণ শুরু      ● বুকে ব্যথা ছাড়াও যেসব লক্ষণ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকে      ● অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনা সামগ্রী প্রদান      ● সংঘাত অবসানে শর্ত নয়, পদক্ষেপের ক্রম নিয়ে মতপার্থক্য      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি      ● ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮      
‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৭ পিএম

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের। তরুণ প্রজন্মকে আগামীদিনে খেলার প্রতি আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলে আশা আয়োজক কমিটির। 'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল' প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট  উদ্বোধন করা হয়েছে।

শনিবার পাংশা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সর্দার। উদ্‌বোধনী ম্যাচে ফরিদপুর ক্রিকেট স্কুল ও কুষ্টিয়া ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে। মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। 

মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শওকত আলী সর্দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা,বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন,জেলা কৃষক দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম মানিক। খেলায় পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এসপিও এনামুল হক সুজন,ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান,ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইফুজ্জামান তুহিন প্রমুখ।

টুর্নামেন্ট উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন,তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, একটি উন্নত শিল্পও বটে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব,সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। এসব কারণে সকলে খেলাধুলায় মনোযোগী হতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close