মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      ● হত্যা করে লাশ এনে পুতে রাখার অভিযোগ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু      ● চূড়ান্ত সুপারিশ পেয়েও চাকরি হয়নি নবীনগরের দুই যুবকের      ● স্বপ্নে মাসের বাজারে সাশ্রয়ের সুযোগ      ● সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের      
৩১ ঘণ্টা পর সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১১:৫৫ AM

কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার ভোর থেকে ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ৭টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

ভোর থেকেই কমলাপুরে ট্রেন চলাচল শুরু হয়। ভোর সাড়ে ৬টায় প্রথমে রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায়।

তবে মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের খবর অনেক যাত্রী জানেন না। সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা থাকতে দেখা গেছে। তবে কর্মবিরতি প্রত্যাহারে স্বস্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী।

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশেই ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী স্টেশন থেকে ভোর ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতির ডাক দেন রানিং স্টাফরা। কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও বন্ধ থাকে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ।

পরে বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close