মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● বল ভেবে ককটেল হাতে      ● বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম      ● আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল      ● র‍্যাশ ছাড়াই দীর্ঘদিন চুলকানি হলে সতর্কতা      ● এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: আইসিটি মন্ত্রী      ● ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন      ● জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত      ● শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা      ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে      ● এআই চ্যাটবটে অতিরিক্ত নির্ভরতা কি কমাচ্ছে মানুষের চিন্তাশক্তি?      
নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:২৯ পিএম

‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জাইমা’—শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এভাবেই নিজের পরিচয় দিয়ে চমকে দেয় এক ক্ষুদে শিক্ষার্থী। প্রটোকলের আনুষ্ঠানিকতা ভুলে শিশুটির সরল ও সাবলীল কথায় হাসিমুখে সাড়া দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত শিশুদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৫০ শিশু তাকে বরণ করে নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের একপর্যায়ে জাইমা নামের ওই শিশু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাহসিকতার সঙ্গে নিজের পরিচয় দেয়। তার সরলতায় প্রধানমন্ত্রী প্রথমে কিছুটা চমকে গেলেও পরে হাসিমুখে শিশুটির সঙ্গে কথা বলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার দেওয়া হয়। পরে বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন। পরে একই ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন তিনি।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান   জাইমা   শিশু অধিকার দিবস   বাংলাদেশ শিশু একাডেমি   শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী   শিশু অধিকার   শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী   ডা. জুবাইদা রহমান   শিশু জাদুঘর   শৈশব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close