বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায়
মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৪:৩২ পিএম

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  উপজেলার চাপরবাড়ী গ্রামের সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সুহেলর বাড়িতে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত-রাতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিকে বেধে ও বাড়ির অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণ অলংকারসহ প্রায় পনের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বাড়ির মালিক সুহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে পাঁচটি এন্ড্রয়েড ফোন স্বর্ণালংকার সহ সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close