বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাংশায়
পেঁয়াজ ও রসুনের ক্ষেতে গাঁজা চাষ, পুলিশের জালে ধরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ পিএম

রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজা গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষীকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

১৪ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন সরিষা ইউনিয়নের বেজপাড়া থেকে এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।

গ্রেফতারকৃত গাজাচাষী সাহিদুল মণ্ডল উপজেলার বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল নামের এক ব্যক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দসহ ওই চাষীকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close