রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার তিন ছবি      ● দিল্লিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মোদির রোড শো      ● আটক থেকে মুক্তি পেয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিজিতের      ● অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি      ● ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, ১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা      ● মারুবেনি কর্পোরেশনকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● কক্সবাজারে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ২০ শয্যার ইউনিটে রোগী দ্বিগুণ      ● মাদক নির্মূলে পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে: পাপ্পা      ● অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড বাংলাদেশের      ● মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও নবীনবরণ      ● ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ      ● লাকসামে চার উপজেলার ১২০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা      
চাঁদপুরে শীতে নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা
বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৪:২৩ পিএম

চাঁদপুরে প্রচণ্ড শীতে নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি জেনারেল হাসপাতালে চলতি মাসের ১৩ দিনে ৬৯৩ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে শিশুদের ঠান্ডা থেকে রক্ষায় অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে বেশ কিছু শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই গড়ে অর্ধশতাধিক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আবার অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

সদরের বাগাদি ইউনিয়নের গৃহবধূ সামিয়া আক্তার বলেন, তার শিশু সন্তানের বয়স ৪ মাস। ঠান্ডার কারণে শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দেয়। প্রথমে বাড়িতে চিকিৎসা নিলেও শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসা দেয়ার পর এখন অনেকটা সুস্থ।

শিশু ওয়ার্ডের আরও কয়েকজন শিশুর অভিভাবক জানান, প্রথমে শিশুদের সর্দি, কাশি ও জ¦র আসে। কয়েকদিন যাওয়ার পর নিউমোনিয়া দেখা দেয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিলেও ভাল না হওয়ায় হাসপাতালে এনে ভর্তি করান। কেউ ১০ দিন আবার কেউ এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন।

সদরের তরপুরচন্ডী ইউনিয়নের বাসিন্দা রাজিয়া সুলতানা জানান, তার শিশুর গত কয়েকদিন সর্দি ও কাশি ছিলো। একই সাথে বুকের মধ্যে শব্দ হত। নিউমোনিয়ার লক্ষণ মনে করে তিনি তার শিশু সন্তানকে হাসপাতালে এনে ভর্তি করান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান বলেন, শীতের কারণে হাসপাতালে নিউমোনিয়া, রোট ভাইরাস জনিত কারণে ডায়েরিয়ায় আক্রান্ত শিশু রোগী বেড়েছে। তবে এধরণের রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেক বেশি নয়, আমাদের নিয়ন্ত্রণে আছে। চিকিৎসা সেবা দিতে ওষুধেরও কোন ধরণের সমস্যা নেই। আমরা চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি।

তবে এসব রোগে আক্রান্ত শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি শিশুদের যাতে করে ঠান্ডা থেকে রক্ষায় অধিক যত্ন নেয় এবং সুস্ক রাখে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close