শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বে সালাহউদ্দিন ও লিপকন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:০৮ পিএম আপডেট: ০৫.০১.২০২৫ ৬:২৬ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। 

কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজ উর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি মো: সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূইয়া রবি, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন, সহ সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, সহ সভাপতি ইমাম হোসেন নির্জন, সহ সভাপতি আসাদুল শিকদার, সহ সভাপতি ইমরান খান সনি, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আহম্মদ ইরফান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম।

খোঁজ নিয়ে জানা গেছে মাহফুজ-উর-রহমান লিপকন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিতুমীর কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন লিপকন। বিগত সময়ে রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে বারবার কারা নির্যাতনের শিকার হন মাহফুজ-উর-রহমান লিপকন। অবশেষে তিতুমীর কলেজ ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ- উর রহমান লিপকন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের সন্তান। ছাত্রদলের গুরুত্বপূর্ণ একটি ইউনিটে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় খুশি ঝিনাইদহ মহেশপুরবাসী। জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানিয়ে মাহফুজ- উর রহমান লিপকন বলেন, নিজের জন্য নয়, রাজনীতি করি জনগণের জন্য। জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকব। যতদিন রাজনীতি করব, ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবো।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close