বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
ছাত্র আন্দোলনের নোবিপ্রবি সমন্বয়কসহ ৩ জনের উপর হামলা
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড মধুসূদনপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (নোবিপ্রবি) সমন্বয়ক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত(২২), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি মামুনুর রশীদ তুষার (২৫) ও গালিব মাহমুদ (২৫) গুরুতর আহত হন।

জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ১২:১৫ মিনিটের সময় মামুনুর রশিদ তুষার মেসেঞ্জার গ্রুপে ছাত্রলীগের হাতে বন্দী বলে সাহায্যের জন্য আবেদন করে। এরপর নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্তসহ আরোকয়েকজন শিক্ষার্থী সেখানে যায়। যাওয়ারপর মাইজদীর হসপিটাল রোডে তাদের ৩ জনকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে তাদেরকে
নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী মামুনুর রশীদ তুষার বলেন, নোয়াখালী জেলা শহর মাইজদীর ফ্ল্যাট রোডে লিটন হোন্ডা ওয়ার্কশপের একটি দোকানের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মধুপুর মাদ্রাসার সামনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাটি জানতে পেরে আমার সহযোদ্ধারা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আমরা কোনো মতে দৌড়ে সুধারাম মডেল থানার সামনে আসি।’

এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালীর সুধারাম থানার ওসি জানান, আমরা সকাল ৬ টার পর দুইজনকে আটক করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা করলে আমরা বাকি ব্যাবস্থা গ্রহন করবো।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close