শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ. লীগের লুটপাট ধামাচাপা পড়ে যাচ্ছে: টুকু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৩:৩৫ পিএম

বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ২০২৭ সালের পর থেকে এ দেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস (বৈদেশিক মুদ্রা সংকট) হবে। তার মূল কারণ হলো বিদ্যুৎ।

দুনীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও মন্তব্য করেন তিনি। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। শুধু ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে তারা। বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে ‘কুইক মানি’ বানানো যায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট এ কথাগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এ কথাগুলো না বললে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তারা যে দেশকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে।

ক্ষমতায় গেলে বিএনপি বিদ্যুৎ-জ্বালানিসহ সব খাত রিভিউ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান দলটির মহাসচিব।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close