শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      ● কুমিল্লায় নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      ● বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব      ● খতিবকে সরানোর অভিযোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ      ● মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি, নোবেল পেলেন নাভি পিল্লাই      ● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      
‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া
রফিকুল ইসলাম, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রসব বেদনা নিয়ে সাংবাদিকদের কাছে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে ডা. কেয়া লেখেন, ‘আপনারা একটা কাজ করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।’



চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকেরা সংবাদ প্রকাশের পর তাঁর পক্ষ থেকে এমন মন্তব্য আসে।

সম্প্রতি চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন স্বজনেরা। তাঁদের দাবি, দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয়। নবজাতকের মাথায় আঘাতের চিহ্নও দেখা যায় বলে দাবি করেন তাঁরা। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের বলেন, তিনি স্বাভাবিক প্রসবের চেষ্টা করেছেন। রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাঁকে কুমিল্লায় পাঠিয়ে দেন। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতকের মৃত্যু নিয়ে অবহেলার অভিযোগ এবং সাংবাদিকদের উদ্দেশে চিকিৎসকের এমন মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে তদন্তের ফল জানা যায়নি।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   চৌদ্দগ্রাম   ডা. খাইরাতুন হিসান কেয়া   নবজাতকের মৃত্যু   চিকিৎসায় অবহেলার অভিযোগ   প্রসূতি নাজমা আক্তার   সাংবাদিক   ফেসবুক পোস্ট   স্বাস্থ্যসেবা   চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close