শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      ● কুমিল্লায় নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      ● বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব      ● খতিবকে সরানোর অভিযোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ      ● মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি, নোবেল পেলেন নাভি পিল্লাই      ● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      
দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় ফলের ভারে নুয়ে পড়েছে দুটি হরতকীগাছ। ডালে ডালে থোকায় থোকায় কাঁচা হরতকী ধরায় গাছ দুটি রোগী, তাঁদের স্বজন ও দর্শনার্থীদের নজর কেড়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গাছ দুটির বিভিন্ন ডাল ফলের ভারে নিচের দিকে ঝুঁকে আছে। হাসপাতালের ব্যস্ত পরিবেশের মধ্যেও সবুজে ঘেরা গাছ দুটি দৃষ্টিনন্দন আকর্ষণে পরিণত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. মো. ওসমান গনি বলেন, হরতকী ঔষধি গুণসম্পন্ন একটি ফল। আয়ুর্বেদে এটি ‘ঔষধের রাজা’ হিসেবে পরিচিত এবং ত্রিফলার অন্যতম উপাদান। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত হরতকী সেবন না করাই ভালো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, হাসপাতাল প্রাঙ্গণে হরতকীর পাশাপাশি বিভিন্ন ঔষধি ও ফলদ গাছ লাগানো হয়েছে। এসব গাছ হাসপাতালের পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি নানা উপকারে আসে। ফল ধরলে প্রয়োজন অনুযায়ী সবাই তা ব্যবহার করতে পারবেন। তবে গাছের কোনো ক্ষতি করা যাবে না।

স্থানীয় বাসিন্দা ও বৃক্ষপ্রেমী আলমগীর হোসেন বলেন, ‘যত্ন নিলে গাছেও ভালো ফলন আসে। হরতকীগাছ দুটির ফলন তারই উদাহরণ।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘দাউদকান্দির মাটি বিভিন্ন গাছের জন্য উপযোগী। যথাযথ পরিচর্যা করলে এখানে ভালো ফলন পাওয়া যায়। তাই ঔষধি গাছসহ সব ধরনের গাছের প্রতি সবার যত্নশীল হওয়া উচিত।’





স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   কুমিল্লা   দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   হরতকীগাছ   হরতকী   ঔষধি গাছ   ফলদ গাছ   বৃক্ষরোপণ   বৃক্ষপ্রেম   নিগার সুলতানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close