শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      ● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      
ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৩:৪১ পিএম

সারাদেশে জেঁকে বসেছে শীত। দিনের তাপমাত্রা হ্রাস অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় সারাদেশে বেড়েছে শীতের অনুভূতি। দিনের তাপমাত্রা আরও কমে শীত তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বুধবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। অন্যদিকে ঘন কুয়াশার কারণে সারাদেশের পাশাপাশি ঢাকায় শীত বেশি দেখা যাচ্ছে।

তিনি বলেন, এখন যে বাতাস কুয়াশা আসছে এটা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে উত্তরাঞ্চল দিয়ে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close