শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান
প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মাদক নির্মূল কমিটির সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদেক, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। মাদকমুক্ত সমাজ গঠনে ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কাহারোল   দিনাজপুর   মাদকবিরোধী আলোচনা সভা   মাদক নির্মূল কমিটি   মাদকমুক্ত সমাজ   মাদক প্রতিরোধ   সামাজিক সচেতনতা   মনজুরুল ইসলাম   মোকলেদা খাতুন মীম   জগন্নাথপুর   মুকুন্দপুর ইউনিয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close