রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে       ● রাজবাড়ী দুই ইউনিয়ন পরিষদে রাতে অন্ধকারে আগুন       ● বাকেরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত      ● ‘ক্লিন সিটি’ দেখে মুগ্ধ আজহারী। রাজশাহীর কাছে শিখতে বললেন বাকি ৬৩ জেলাকে      ● পূর্ব বাজেথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা      ● ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি      ● উপবৃত্তি পাচ্ছে ৭৩ লাখ শিক্ষার্থী, যেভাবে করবেন আবেদন      ● রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়      ● অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য      ● সুন্দরগঞ্জে আ.লীগের দুই নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা      ● মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার      ● জোড়া স্বর্ণ জিতে পটুয়াখালীর গর্ব সাংবাদিককন্যা পুলিশ সদস্য নূর-ঈ-জান্নাত      
বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে
সঞ্জু রায়, বগুড়া
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান রাশিয়া টুডে (আরটি)। একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভবিষ্যতে পেশাগত সহযোগিতা বাড়ানো এবং বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যম কনটেন্ট তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে আয়োজিত আরটির বিশেষ সেমিনারে এসব বিষয় উঠে আসে। রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

সেমিনারে আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন কর্মসূচি তুলে ধরেন। তিনি অনলাইন এবং সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশের সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ বিষয়ে একটি উপস্থাপনা দেন। এতে পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সংবাদ উপস্থাপনের কৌশল, দর্শক-পাঠকদের আগ্রহ ধরে রাখা এবং কার্যকর সংবাদ কনটেন্ট তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান। বক্তব্যে তিনি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকদের জন্য শিক্ষামূলক সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা আরটির প্রতিনিধিদের কাছে প্রশিক্ষণ, সংবাদ কনটেন্ট তৈরি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন।

এ সময় বাংলাদেশের সাংবাদিকরা বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যম কনটেন্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে আরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ পেশাগত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আরটির যোগাযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কনটেন্ট বিনিময়ের ক্ষেত্রে ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close