বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোয়ামুহুরী সীমান্তে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি      ● মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে গাবুরায় খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ      ● সখিপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১০      ● আখাউড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা      ● ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানে বিসিক শিল্পমেলা শুরু ২৯ ডিসেম্বর       ● আমিনপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার      ● খুলনায় যুবককে কুপিয়ে গুরুতর জখম      ● মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন      ● সেরা এজেন্টদের কোটি টাকার পুরস্কার দিলো পাঠাও!      ● আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস আজ       ● ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণে আইনের পাশাপাশি বদলাতে হবে সমাজের ক্ষতিকর ধারণাও’      
পোয়ামুহুরী সীমান্তে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় ১০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

৫৭ বিজিবির ব্যবস্থাপনায় ও ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এতে চিকিৎসাসেবা দেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ।

চিকিৎসা ক্যাম্পে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে বাহিনীটি। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে ভূমিকা রাখছে।

৫৭ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকাতেও পর্যায়ক্রমে চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।

সকলের সহযোগিতায় চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close