বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে গাবুরায় খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ      ● সখিপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১০      ● আখাউড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা      ● ‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানে বিসিক শিল্পমেলা শুরু ২৯ ডিসেম্বর       ● আমিনপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার      ● খুলনায় যুবককে কুপিয়ে গুরুতর জখম      ● মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন      ● সেরা এজেন্টদের কোটি টাকার পুরস্কার দিলো পাঠাও!      ● আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস আজ       ● ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণে আইনের পাশাপাশি বদলাতে হবে সমাজের ক্ষতিকর ধারণাও’      ● চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার      
মোংলায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার। 

আরো উপস্থিত ছিলো - পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, বিএনপি নেতা  বাবলু ভুইয়া, শাহজাহান ফকির, রনি বাবুল সহ মহিলা দল নেত্রী বেবী রহমান, দুলি সরদার, রিনা খাঁন,  তাছলিমা বেগম সহ নেতা কর্মীরা। 

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদদের নৈরাজ্য ও অরাজকতা আমরা কোনভাবেই মেনে নিবো না। তারা কোথাও নাশকতার করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো এবং তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিবো। আমরা তাদেরকে ছাড় ও সুযোগ দিয়েছিলাম, এখন আর ছাড় নেই, আমরা বিএনপি নেতা-কর্মীরা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ এবং সজাগ থেকে তাদেরকে দমন করবো।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close