রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● ফুটসাল ৭ টুর্নামেন্টের শিরোপা জিতল রিয়েল মাদ্রিদ      ● ​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪      ● ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, আজ শুরু রাস উৎসব      ● সিংড়ায় টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা      ● আলীকদমে বন্য শূকরের আক্রমণে আহত ৩      ● বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত      ● শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী      ● এআই দিয়ে ছবি-ভিডিও বানিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী      ● নাইজেরিয়ার শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু      
​ঝালকাঠিতে গাঁজাসহ আটক ৪
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

​ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রয়ে সহায়তার অভিযোগে একজনকে পলাতক আসামি করা হয়েছে।

​গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমন্তকাঠি এলাকার সিএনবি বাজারে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার বৈধারাপুর এলাকার মো. সজিব মাঝি (১৯) ও মো. রাজিব হোসেন ওরফে জহিরুল (২১) এবং ঝালকাঠি পৌরসভার সিটি পার্ক এলাকার রাফাত হাওলাদার (১৯) ও মো. বাপ্পি (১৯)। 

এ ছাড়া শ্রীমন্তকাঠি এলাকার মৃত হানিফ তালুকদারের ছেলে মো. রায়হান তালুকদারকে (২০) পলাতক আসামি দেখানো হয়েছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

​এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close