প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম

সংগৃহীত ছবি
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার আয়োজনে ইসলামী পেরেন্টিং ও আদরের সন্তানদের নিয়ে আমাদের প্রত্যাশা ও বাস্তবতা এই প্রতিপাদ্য নিয়ে অভিভাবক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা চেয়ারম্যান মোহাম্মদ ইসরাফিল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রধান শিক্ষক মাহফুজ আজিম।
অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিক্ষকবৃন্দ।
ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা বালিকা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, কাকৈরতলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল গফুর মজুমদার, শিংরাইশ আলিম মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভাইস চেয়ারম্যান মাওলানা নজির আহমেদ হাজারী, সহকারী শিক্ষক মরিয়ম আক্তার মমি, পরিচালক মুনসুর আলম মানিক, নাছির উদ্দীন ভূঁইয়া, সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, মাওলানা তাইফুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।