সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু      ● সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার      ● মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা      ● ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি      ● শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন      ● ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর      ● ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০      ● ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চয়তায় আফ্রিকার সুন্দরীরা      ● এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে : শিক্ষামন্ত্রী      ● জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস      ● ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯      
শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
মোঃ মোস্তফা সরদার শরীয়তপুর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) জেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ১০ ডিসেম্বর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমর্থকদের লাঠি-বৈঠা নিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির ঘটনার প্রতিবাদ এবং আগামী ১৯ নভেম্বর তাদের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপির সহসভাপতি মো. আবুল হোসেন সরদার ও সিরাজুল হক মোল্যা।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাওলাদার, সদস্যসচিব সোহেল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close