সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করে এসআরবি ৬      ● খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ      ● শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসনের      ● ফেনী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি      ● নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স      ● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      ● শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ      ● গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন      ● নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে      ● ডিসেম্বর ঘিরে বড় নাশকতার কোনো শঙ্কা নেই : এসআরবি      ● শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন : ডা. জুবাইদা রহমান      
মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করে এসআরবি ৬
মোংলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম

বাগেরহাটের মোংলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) অভিযানে সাড়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পৌর শহর সহ  বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ও উপজেলাজুড়ে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে এসআরবি-৬-এর একটি বিশেষ দল। রাতে চালানো এই অভিযানে জুয়েল এবং কালাম নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলা হয়।

অভিযান শেষে উদ্ধার করা ৮ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত দুজনকে মধ্যরাতের পর মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পন্ন করা হয়েছে।

অঞ্চলটিতে অপরাধ দমন ও মাদকের বিস্তার রোধে এসআরবির পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে সংস্থাটির মিডিয়া উইং।

আজ সকালে জুলেয় ও কালামকে   আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ সোলাইমান

আরও সংবাদ   বিষয়:  এসআরবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close