সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার      ● শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু      ● সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার      ● মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা      ● ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি      ● শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন      ● ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর      ● ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০      ● ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চয়তায় আফ্রিকার সুন্দরীরা      ● এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে : শিক্ষামন্ত্রী      ● জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস      
ফুলবাড়ীতে নারীসহ চারজন গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই বাড়ির বাসিন্দা কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)। তাঁদের মধ্যে তিনজন ফুলবাড়ী উপজেলার এবং একজন উলিপুর উপজেলার বাসিন্দা।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, আবাসিক এলাকায় বসতবাড়িতে মাদকবিরোধী পুলিশের এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close