সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ      ● প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, ধুমধামে বিয়ে      ● লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ      ● বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী      ● পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?      ● জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার : বাণিজ্যমন্ত্রী      ● এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট      ● দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী : নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন      ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল      ● প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট : ইসি      ● ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চিত্রমালায় শিল্পী মো. জাকির-উস-সালামের অনন্য শিল্পভাষ্য      ● ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ      
প্রেমের টানে রাজবাড়ীতে চীনা যুবক, ধুমধামে বিয়ে
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভালোবাসার টানে সুদূর চীন থেকে রাজবাড়ীর গোয়ালন্দে এসে নার্গিস আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এ বিয়ে এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

স্থানীয়রা জানান, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত শুক্রবার (১৩ নভেম্বর) দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী পারিবারিক ও সামাজিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

জ্যাকি ও নার্গিসের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর দুজনের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে।

সেই ভালোবাসার টানেই চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “চীন থেকে এক যুবক এসে গোয়ালন্দের নার্গিস নামের এক তরুণীকে বিয়ে করেছেন বলে শুনেছি। তবে বিদেশ থেকে কেউ এসে প্রলোভন দেখিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন কি না, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close