সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু      ● সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার      ● মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা      ● ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি      ● শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন      ● ২০২৭ সালের হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর      ● ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০      ● ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চয়তায় আফ্রিকার সুন্দরীরা      ● এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে : শিক্ষামন্ত্রী      ● জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস      ● ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯      ● ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস      
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যুবরণ করেন।

নিহত মো. সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করছিলেন সোহেল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক 'চোর চোর' বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তেজিত জনতা তাকে আটক করে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে যায় এবং সেখানে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close