রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড      ● খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই      ● রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত      ● রিয়ালে আসতে ওলিসেকে উৎসাহিত করছেন এমবাপে      ● আর্থিক সহায়তা নয়, কাজ চাইলেন শরদ কাপুর      ● রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার      ● গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি      ● সময়ের আয়নায় জীবন্ত এক প্রতিচ্ছবি বারী সিদ্দিকী       ● দাম কমলো ডিজেলের      ● ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬      ● কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা, হাজার হাজার মৃত্যু      
শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ নামে এক যুবককে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আব রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। এসময় স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে মাসুদ রানা পালিয়ে যান। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close