
সংগৃহীত ছবি
'করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় পন্য প্রদর্শনী মেলা ২০২৬ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। রবিবার ০৮ নভেম্বর ২০২৬ সকাল ১০ টার সময় জেলা প্রশাসক, মাগুরা এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মাগুরা ও সমবায় বিভাগ, মাগুরা এর আয়োজনে এই দিবস পালিত হয়। সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান এমপি। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা সমবায় অফিসার এস এম মঞ্জুরুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা সমবায় সমিতির চেয়ারম্যান ও মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডিডিএলজি আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জেনারেল আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, মাগুরা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা সহ প্রমুখ।
মাগুরা জেলা সমবায় অফিসার এস.এম মঞ্জুরুল হক বলেন, জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের চত্বরে সমবায় সমিতিসমূহের পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য ০৮টি স্টল স্থাপন করা হয়েছে।
বর্তমান সরকার রাষ্ট্র ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কারকরণের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অর্থাৎ “সবার জন্য বাংলাদেশ” বিনির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় সমবায় বিভাগের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ২৪ লাখ সদস্যের অংশগ্রহণে গঠিত ১,৭৫,৭২৯টি সমবায় সমিতির "সবার জন্য বাংলাদেশ” বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দায়িত্ব ও সুযোগ রয়েছে। এ লক্ষ্যে বর্তমান সরকার সমবায় খাতকে পুনরুজ্জীবিত করে এলাকা ভিত্তিক উৎপাদন ও বিপণনের ওপর বিশেষায়িত কৃষি সমবায় সমিতি গঠনের উপর গুরুত্বারোপ করেছেন। এছাড়াও সমবায়ভিত্তিক সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংকট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণসহ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাঠ কার্যালয়সমূহের আওতায় সমবায় সমিতির নিজস্ব জমি বা সদস্যদের নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নাধীন রয়েছে।
সমবায়ের চেতনা ও ধ্যান-ধারণাকে অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র্য বিমোচনের অন্যতম পদ্ধতি হিসেবে বিবেচনা পূর্বক সমবায় পদ্ধতি প্রয়োগের মাধ্যমে "সবার জন্য বাংলাদেশ” গঠনের নিমিত্ত এগিয়ে চলেছে মাগুরা জেলার সমবায় অঙ্গন। এ লক্ষ্যে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে মাগুরা জেলার সমবায় অঙ্গন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এ জেলায় সমবায়ভিত্তিক উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে: অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গ্রামের জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নোয়নসহ দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধের প্রাচুর্যতা নিশ্চিতকরণের জন্য "দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এ জেলার মহম্মদপুর ও মাগুরা সদর উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে।
এ প্রকল্পের আওতায় সমবায়ীদের মাঝে ৪ কোটি গাভী ঋণ প্রদান করা হয়েছে। এ গাভী ঋণের অর্থ দিয়ে সমবায়ীরা ৪০০টি গাভী/বকনা ক্রয় করেছে। যা আগামীতে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলাতে দুগ্ধ ঘাটতি নিরসনসহ স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে “সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)” শীর্ষক প্রকল্প। জেলার ভূমিহীন ও হতদরিদ্র মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সর্বমোট ০৯টি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সমবায়ীদের সর্বমোট ১ কোটি ৯৫ লক্ষ ২৩ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
এলজিইডির পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে জেলার সমবায় বিভাগ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে আসছে। "উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্প” এ জেলার মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় ১৪১৫ জন সদস্যের মধ্যে ১৫ কোটি ১০ লক্ষ টাকা বিতরন করা হয়েছে।
এ ঋণের অর্থ দিয়ে সমিতির সদস্যরা ২৫০৬ টি গাভী ও ৪২৮টি ষাড় ক্রয় করেছেন। উক্ত গাভী হতে ৪ লক্ষ ৯৬ হাজার ২৫০ লিটার দুধ এবং ষাড় হতে ৫৬ হাজার ৩৪০ কেজি মাংশ উৎপাদিত হয়েছে। যা আগামীতে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলাতে দুগ্ধ ও মাংশ ঘাটতি নিরসনসহ স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
মাগুরা জেলার শালিখা ও শ্রীপুর উপজেলাধীন "দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকণ প্রকল্প" বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চলমানরয়েছে। মাগুরা জেলার সমবায় বিভাগ সমবায়ীদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি অর্থবছরে উপজেলাভিত্তিক সর্বমোট ০৫টি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে। এছাড়াও এ জেলার সমবায়ীদেরকে বিভিন্ন ট্রেডভিত্তিক আয়বর্ধনমূলক প্রশিক্ষণ যেমন-আইজিএ কম্পিউটার, মৌচাষ, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, আইজিএ গাভীপালন, সমবায় উদ্যোক্তা উন্নয়ন, ব্লক বাটিক, হস্ত শিল্প, ক্রিস্টাল শো-পিচ, মাশরুম চাষ, ইলেকট্রিক্যাল, সেলাই, মোবাইল সার্ভিসিং ইত্যাদি প্রশিক্ষণ গ্রহণের জন্য আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, কুষ্টিয়া এবং বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ী, কুমিল্লাতে প্রেরণ করে সমবায়ীদের স্ব-কর্মসংস্থানে এ জেলার সমবায় বিভাগ কাজ করে চলেছে।
"সবার জন্য বাংলাদেশ” গঠনে বর্তমান সরকারের এ মহতী উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এক কর্মপরিকল্পনা। আর এই ক্ষেত্রে সমবায় হলো সেই সেতুবন্ধন, যা ব্যক্তিকে সম্মিলিত শক্তির মাধ্যমে ক্ষমতায়িত করে শোষণহীন, বৈষম্যহীন, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক জনগোষ্ঠি সৃজনে সমবায় একটি বহল সর্বজনীন পরীক্ষিত খাত। তাই "সবার জন্য বাংলাদেশ” গঠনে বর্তমান সরকারের যে অঙ্গীকার, সে অঙ্গীকারে অঙ্গীভূত ও অংশীজন হয়ে সমবায় দর্শনকে আজ অধিক গুরুত্বের সাথে গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে "সবার জন্য বাংলাদেশ” গঠনে মাগুরা জেলার সমবায় বিভাগ ও সমবায়ীদের পক্ষ থেকে আজ একাত্মতা ও দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।
পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি।
মাগুরা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: সভাপতি মো: মাসুদ হাসান খান কিজিল বলেন সমবায় হলো দশে মিলে করি কাজ এটাকে বুঝায়।
প্রধান অতিথি আলহাজ্ব মো: মনোয়ার হোসেন খান, মাননীয় সংসদ সদস্য, মাগুরা -১ ও মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, সামনে সমবায় মেলার জন্য মাগুরা জেলা প্রশাসন সহযোগিতা করবে। আর নতুন নতুন একটা করে পণ্যর আইটেম তৈরি করা নিয়ে উদ্যোক্তা হতে হবে।