প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:১৮ পিএম

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের কাহারোল উপজেলায় ৮ নভেম্বর ২০২৬ সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং সফল সমবায়ী দের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ এর সভাপতিত্বে, উপজেলা হলরুমে অনুষ্ঠিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সমবায়ী ও সুধীজন এর উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কাহারোল সরকারি কলেজ ও সফল সমবায়ী সমিতি লিঃ ও সভাপতি কাহারোল উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা , এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ উপজেলা সমবায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।