কাহারোলে বিএনপি'র বিপ্লব, সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম, কাহারোল (দিনাজপুর)
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:১৫ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৮ নভেম্বর ২০২৬ বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে, বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন কাহারোল
উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলি, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, বিএমপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, যুবদলের আহ্বায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউল সহ জাতীয়তাবাদী দল বিএনপি'র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উক্ত সভাটি পরিচালনা ও সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা।