রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে যুবলীগের মিছিল      ● মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার      ● সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা ব্যবসায়ী সহ দুই জেলে গ্রেফতার      ● পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● কাহারোলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কাহারোলে বিএনপি'র বিপ্লব, সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মাদারগঞ্জে বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, মরিচের দামে বিপর্যয়      ● মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা      ● শুভর মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি      ● এনসিপিতে ভাঙনের সুর      
ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে যুবলীগের মিছিল
আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৩:০৫ PM

ময়মনসিংহের ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার এলাকায় শান্তিগঞ্জ ব্রিজ থেকে মিছিলটি বের করা হয়। তবে মিছিলের বিষয়টি প্রথমে প্রকাশ্যে না এলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর ঘটনাটি সামনে আসে।


স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও ও ভালুকা উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত শান্তিগঞ্জ ব্রিজ এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের পক্ষ থেকে আয়োজন করা হয় বলে জানা গেছে।


মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’ এবং ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।


মিছিলের কয়েক ঘণ্টা পর রোববার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন শাহরিয়ার হক সজীব। ভিডিওটি প্রকাশের পরই মিছিলের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি সামনে আসে।


ভিডিওর ক্যাপশনে শাহরিয়ার হক সজীব লেখেন, ‘শেখ হাসিনা ফিরবেই, বাংলার মাটিতে! জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল।’


এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজখবর নিচ্ছি।’



আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close