রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে যুবলীগের মিছিল      ● মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার      ● সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা ব্যবসায়ী সহ দুই জেলে গ্রেফতার      ● পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● কাহারোলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কাহারোলে বিএনপি'র বিপ্লব, সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মাদারগঞ্জে বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, মরিচের দামে বিপর্যয়      ● মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা      ● শুভর মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি      ● এনসিপিতে ভাঙনের সুর      
মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
এম জাবেদ হোসাইন, মীরসরাই
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি তানভীরুল কাদের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সুত্রধর, সিনিয়র মৎস কর্মকর্তা  আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।

পরে বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের মাঝে গাছে চারা বিতরণ করা হয়।


আরও সংবাদ   বিষয়:  সমবায় দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close