রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিপুল সংখ্যক ইয়াবা সহ মঠবাড়িয়ার শীর্ষ ২ মাদক কারবারি গ্রেফতার      ● খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত      ● জামালপুরে পৌর আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নেতৃত্বে ছানোয়ার হোসেন ছানু      ● উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে যুবলীগের মিছিল      ● মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার      ● সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা ব্যবসায়ী সহ দুই জেলে গ্রেফতার      ● পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● কাহারোলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কাহারোলে বিএনপি'র বিপ্লব, সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৩:২২ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে স্থানীয় নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শরীফ বান্দরবান পৌরসভার তালুকদারপাড়া এলাকার বাসিন্দা মো: জহির এর ছেলে। তিনি একজন পেশায়  রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা কাজের উদ্দেশ্যে ওই পাহাড়ি ঝিরি এলাকায় গেলে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঝিরি দিয়ে চলাচলের সময় পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, মৃত মো. শরীফের মাথায় আঘাত লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে; কারণ তাঁর নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি আরও বলেন, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


আরও সংবাদ   বিষয়:  মরদেহ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close