শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      
বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ইশরাক হোসেনের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান তাদের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ৭ নভেম্বরের মতো একটি বিপ্লবের অপেক্ষায় তারা দীর্ঘদিন ছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফল দেখা গেছে ২০২৪ সালের ৫ আগস্ট। আন্দোলনের শেষ পর্যায়ে সেনাবাহিনীর ভূমিকা তাদের সিপাহি-জনতার বিপ্লবের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।

তিনি বলেন, ৫ আগস্টের দুই-তিন বছর আগে থেকেই তাদের প্রজন্ম বিভিন্ন বক্তব্যে আরেকটি সিপাহি-জনতার বিপ্লবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিল। শেষ পর্যন্ত বাংলাদেশপন্থি সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশকে আবার গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সফল আন্দোলন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের সব জনগণ এই স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারে।

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক আদর্শ ও দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা ৫০ বছর পরও তাদের প্রজন্মের কাছে প্রাসঙ্গিক। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রজন্ম এমনকি পরবর্তী প্রজন্মও সেই বাংলাদেশ দেখতে চায়। জিয়াউর রহমান তার সময়ে এই দূরদর্শী ভাবনা তুলে ধরতে পেরেছিলেন, যা তাদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আগামী দিনে তারা এগিয়ে যাবেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য হিসেবে তারা গর্ববোধ করেন। নিজেদের বৃহত্তম প্রো-বাংলাদেশি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ইশরাক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close