শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলায় নিহত ১১      ● জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনায় আনসার-ভিডিপিতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      ● অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে টপকে কোহলির বিশ্বরেকর্ড      
ব্যাংক সংকটে ২৯ লাখ গ্রাহকের হিসাব জব্দ, অভিশংসিত প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:০৪ AM

ব্যাপক আর্থিক কেলেঙ্কারি ও রাজনৈতিক সংকটের মুখে অভিশংসিত হওয়ার পর গৃহবন্দি হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। বিতর্কিত উয়েনো ব্যাংককে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ব্যাংকটির কার্যক্রম স্থগিত হওয়ায় প্রায় ২৯ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট জব্দ হয়েছে, যা দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। ফলে নিজেদের অর্থ তুলতে না পেরে দুর্ভোগে পড়েছেন গ্রাহকেরা। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে শুরু হওয়া দ্রুতগতির অভিশংসন প্রক্রিয়া শুক্রবার (৬ নভেম্বর) পেনিয়ার গ্রেপ্তারের নির্দেশ জারির মধ্য দিয়ে শেষ হয়। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন নেতা হিসেবে শপথ নেন। পেনিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলির কার্যালয়। বিশ্লেষকদের মতে, উয়েনো ব্যাংকে রাষ্ট্রীয় ও পেনশন তহবিল থেকে প্রায় ৮০ থেকে ৮৬ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছিল। পেনিয়ারও ব্যাংকটির মূল প্রতিষ্ঠানে প্রায় ১০ লাখ ডলারের শেয়ার ছিল, যা তিনি ২০২৫ সালের এপ্রিলে বিক্রি করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  প্যারাগুয়ে   সান্তিয়াগো পেনিয়া   অভিশংসন   ব্যাংক কেলেঙ্কারি   উয়েনো ব্যাংক   আর্থিক সংকট   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close