শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আওয়ামী লীগের উস্কানিতেই পোশাকশিল্পে অস্থিরতা : রিজভী      ● ফ্রিতে ওমরাহর করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে      ● নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী      ● ভালুকার মল্লিকবাড়ী ইউপি নির্বাচন ঘিরে রুহুল আমিনের শোডাউন      ● টেকনাফের পাহাড়ে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান      ● নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন : দীঘি      ● মোটরসাইকেলসহ চালকদের জন্য নতুন নির্দেশনা      ● কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ ক্রিকেটার ক্রিস লিন      ● মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই : ইশরাক      ● এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ      ● সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে শামা ওবায়েদের শোক প্রকাশ      ● বগুড়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই      
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইনজীবীদের কণ্ঠস্বর এবং চেহারা নকল করে প্রায় ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা (১ ডলার = ১২৪.৩৭ টাকা)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় (সরকারি) আইনজীবীরা তিনজনের বিরুদ্ধে এ অভিযোগ প্রকাশ করেন। অভিযুক্ত জ্যাকব সোয়াল, শ্যারন হাজান ও গাই শিটরিটকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তারা এআই ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রতারণা করতেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কণ্ঠস্বর ও চেহারা নকল করে গোপন আর্থিক লেনদেনের কথা বলে কর্মীদের নির্দিষ্ট ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ পাঠাতে নির্দেশ দিতেন। পরে আইনজীবী সেজেও প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতেন।

এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২ কোটি ৯০ লাখ ডলারের বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close