প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:১০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক চান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস, এম, তারেক মাহমুদ, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীসহ অন্যরা।
আলোচনায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এস পি