সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
মাটির নিচে গোপন ট্যাংক, পুকুরে পানির ট্যাংকি: মাধবপুরে তেল চুরির কৌশল
মো.হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট (তেল) চুরির ঘটনা ঘটেছে। এই চক্রটি পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে চুরি করা তেল মাটির নিচের গোপন ট্যাংকে মজুদ করত। এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যসহ পাঁচজনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

জিটিসিএল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর (বুধবার) রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়িসংলগ্ন স্থানে তেল চুরির বিষয়টি জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে। ভোররাতে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পাইপলাইন ছিদ্র করে হোসপাইপ ও বিশেষ সরঞ্জামের সাহায্যে তেল চুরির আলামত পাওয়া যায়।
অনুসন্ধানে মূল অভিযুক্ত ও স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে বেশ কয়েকটি বড় পানির ট্যাংকি উদ্ধার করা হয়। এ ছাড়া তার বাড়িতে তেল মজুদের জন্য তৈরি করা দুটি বড় গোপন গর্তের সন্ধান মেলে। জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার রাতে ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায় এবং নিরাপত্তাকর্মীরা সেখানে যেতে চাইলে তিনি বাধা সৃষ্টি করেন।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে আনুমানিক ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ১০ জানুয়ারিও মাধবপুরের আদাঐর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একইভাবে জাতীয় গ্রিডলাইনের পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছিল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মাধবপুর   জাতীয় গ্রিড   তেল চুরি   কনডেনসেট   জিটিসিএল   ইসলাম উদ্দিন   পাইপলাইন চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close