সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ১:৫৪ PM

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল ১০ টায় জামালপুর- মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ  থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাবার সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে এবং বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে শওকত হাসান লিখন নামে আরো একজন মারা যান। তার বাড়ি মেলান্দহের শাহজাতপুরে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায চারজন নিহতের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।  এ সময় তিনি নিহত এবং আহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ এবং দুর্ঘটনার কারন অনুসন্ধান করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। 






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   মেলান্দহ   সড়ক দুর্ঘটনা   ট্রাকচাপা   অটোরিকশা   নিহত ৩   বৈঠাখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close