প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে পোশাক কারখানায় শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় থেমে থাকা একটি পোশাক কারখানার শ্রমিক বহনকারী পরিবহন আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অনেকে ধারনা করছে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করছেন কেউ কেউ।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,অগ্নিকাণ্ডের ঘটনার পরপরি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং এই এই বিষয়ে প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান আছে।
স্বদেশ প্রতিদিন/এস পি