শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী       ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      ● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      
মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা
মীরসরাই প্রতিনিধ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের পাশের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, হোটেল থেকে হঠাৎ আগুন দেখতে পান তাঁরা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কোনো দোকানের মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close