শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু      ● নরসিংদীতে আধিপত্যের লড়াইয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২      ● রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ      ● এইচএসসিতে পাস ৫২.১২%, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ      ● তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে গ্রেপ্তার দেখাল পিবিআই      ● নেতানিয়াহু না আইজেনকোট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?      ● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      ● সাটুরিয়া লাইব্রেরি: ৩০ বছর তালাবদ্ধ,লুট বই-আসবাবপত্র      
মির্জাপুর-ঢাকা রুটে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’ চালু
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঢাকায় সরাসরি বাস সার্ভিস চালু করেছে ‘পূর্বাচল ট্রানজিট’। শুক্রবার (৩০ অক্টোবর) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পোস্টকামুরী চরপাড়া মোড়সংলগ্ন মিনি বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

উদ্বোধনের পর থেকে ‘পূর্বাচল ট্রানজিট এক্সপ্রেস’-এর ১৪০টি বাস মির্জাপুর-বালিয়া-গাবতলী এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা রুটে চলাচল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কোব্বত আলী মৃধা। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঠাসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও পূর্বাচল ট্রানজিট লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মির্জাপুর   টাঙ্গাইল   বাস সার্ভিস   পূর্বাচল ট্রানজিট   ঢাকা-মির্জাপুর বাস   টাঙ্গাইল-৭  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close