প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং শাহীন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, শফিউল মোমেন শফি, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক সন্টুসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ