প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছেন দেশটিতে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীরা। এ উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ব্রুকলিনের বৈঠকখানা হলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জবাসীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রবাসী রূপগঞ্জবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
স্বদেশ প্রতিদিন/এস পি