বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত      ● রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৪      ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর      ● মুরাদনগর হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ      ● ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও কৌশল প্রদর্শনী      ● সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ‘সচেতনতাই পারে দুর্ঘটনা কমাতে’      ● শিবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত       ● গৌরীপুর বাজারে আফগানী ডাইনসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা      ● দাউদকান্দির গৌরীপুর ফুটওভার ব্রিজ দখলমুক্ত হবে কবে, অপেক্ষায় পথচারীরা      ● খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, দাউদকান্দিতে আটক যুবক      ● নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু, বাড়ছে আইজেনকোটের ভোট      
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য রোড শো, সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। এসবের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

রোড শোতে অংশ নেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে সড়কে যানজট নিরসনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সড়কে অবস্থানরত অবৈধ স্থাপনা ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক পুলিশের অ্যাডমিন টিআই আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   জাতীয় নিরাপদ সড়ক দিবস   নিরাপদ সড়ক   সড়ক দুর্ঘটনা   বিআরটিএ   নিসচা   যানজট নিরসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close