মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন কৃষকদল সভাপতি      ● যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত      ● জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জেন্ডার সমতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপ      ● ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন      ● অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব      ● আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      ● সুন্দরবনে গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধ      ● কথিত সাংবাদিক রতন দে কারাগারে      ● স্কুলের নির্মাণসামগ্রী নিয়ম বহির্ভূত ভাবে বিক্রির অভিযোগ       ● ১ দিনে রোপণ হবে ৫ হাজার চারা      ● ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      
নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন কৃষকদল সভাপতি
প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ অর্থায়নে প্রায় ৫০০ ফুট সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন। উপজেলার মায়ানী ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের শহীদ সেকান্তর আলী সড়কে ব্রিক সলিংয়ের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হয়েছে। স্থানীয়দের নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দারা সড়কটির বেহাল দশার কথা জানালে সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন। পরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে সড়কটিতে উল্লেখযোগ্য সংস্কারকাজ হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে।

বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের ফলে এ পথে চলাচলকারী মানুষ উপকৃত হবেন।

আশরাফ উদ্দিন জানান, মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলাব্যাপী উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মায়ানী ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কাজ চলমান থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close