শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১      ● যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত,আহত ২      ● শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, বদলাবে শিখনপদ্ধতি      ● রাজধানীতে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে হামলা      ● নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা      ● নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য      ● দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      ● ছুটির আমেজে ঢিলেঢালা রাজধানীর বাজার      ● সিংড়ায় সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময়      ● মহা-রূপান্তরের পথে মোংলা বন্দর      ● বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১১৬ ডলার      ● বাউফলে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার, শরীরে বাঁধা ছিল ১৬টি ইট      
উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১
বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে ডেকে নিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। অভিযুক্ত মারুফ বিন হাবিব তালুকদার কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মারুফের বাড়ির আঙিনায় আকরামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত মারুফকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আকরামকে মারুফের বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। ঘটনার সময় ও পরবর্তী পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পর অভিযুক্ত মারুফ বাড়িতেই ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

নিহত আকরামের বাবা আব্দুর রহিম ছেলের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বলেন, আমার ছেলেকে কেন ডেকে নিয়ে গেল, আর কেন হত্যা করেছে, তা আমি বুঝতে পারছি না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মারুফকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   সিরাজগঞ্জ   আকরাম হোসেন   যুবক হত্যা   হত্যার অভিযোগ   মারুফ বিন হাবিব তালুকদার   ঢাকা বিশ্ববিদ্যালয়   পুলিশ   অপরাধ সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close