প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম

নান্দাইলে বাড়িতে হামলা, টাকা-স্বর্ণালংকার লুটের প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে বাড়িঘরে হামলা দিয়ে গৃহকর্তাকে মারধর করাসহ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামের লুৎফর রহমান ভূঁইয়া সুমনের বাড়িতে গত ১৭ অক্টোবর দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা ১৪-১৫ জন হামলা চালিয়ে লুৎফর রহমান ভূঁইয়া সুমনকে মারধর করে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় লুৎফর রহমান ভূঁইয়া সুমনের স্ত্রী সেতারা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম, আজিজুল হক ভূঁইয়া, অলিউল্লাহ, জহিরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ