বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির      ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা      ● হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু      ● গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে ব্যাংকিং সেবা ব্যাহত      ● বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা বিতরণ       ● ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন      ● ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন মেট্রিক      ● মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা      ● জনদুর্ভোগ কমাতে মাঠপর্যায়ে বিশেষ অভিযান      ● সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ নিচ্ছে সরকার      ● আংটি না মেলায় ইতালিতে রাশমিকাকে প্রস্তাব দেননি বিজয়      ● জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান      
সমান নাগরিক সুবিধায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।

বুধবার (২১ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চললেও বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছেন। এই সম্প্রীতিকে দেশের শক্তি ও অস্তিত্বের অংশ উল্লেখ করে তিনি তা যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে দৃঢ় থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম, বর্ণ বা গোষ্ঠীপরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্য বা নিপীড়নের শিকার না হন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   জাতীয় কমিটি   ধর্মীয় সম্প্রীতি   সমান নাগরিক অধিকার   দুর্গাপূজা   বিজয়া দশমী   বঙ্গভবন   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close